রবিবার, ২৩ আগস্ট ২০২৬

ঐকমত্য চূড়ান্তে সময়সীমা ৩১ জুলাই, রাজনৈতিক দলগুলোকে খসড়া পর্যালোচনার আহ্বান

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, এতদিনের ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে, সেগুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দিতে হবে। তিনি জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্য সনদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করার লক্ষ্য নিয়েই কাজ করছে কমিশন।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রীয়াজ বলেন, “যেসব বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতেই আমরা একটি চূড়ান্ত প্রস্তাব তৈরি করছি। প্রতিটি দলের নিজস্ব মতামতকে গুরুত্ব দিয়ে খসড়াটি তৈরি করা হচ্ছে।” তিনি আরও জানান, সোমবার অনুষ্ঠিত ২০তম বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের হাতে ঐ সনদের খসড়া হস্তান্তর করা হয়েছে।

খসড়ার বিষয়ে তিনি বলেন, “দলগুলোর কাছ থেকে আগামীকাল (বুধবার) এর মধ্যেই মতামত প্রত্যাশা করছি। প্রাথমিক ঐকমত্যের ভিত্তিতে আজ বা আগামীকালের মধ্যেই সংশোধিত খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে।”

রাজনৈতিক দলের প্রতিনিধিদের আন্তরিকতা ও সহনশীলতা প্রশংসা করে অধ্যাপক রীয়াজ বলেন, “কমিশনের প্রতি নেতৃবৃন্দ যে সহিষ্ণুতা দেখিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।”

আজকের আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। আলোচনার সঞ্চালনায় ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশন সূত্র জানায়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়ে ঐকমত্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী কয়েকদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...