রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) আশঙ্কা করছে, দলটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে গোপনে সংগঠিত হয়ে সহিংসতা, হামলা বা ভাঙচুরের মতো কর্মকাণ্ড ঘটাতে পারে।

এ প্রেক্ষিতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে সতর্ক করে জরুরি চিঠি পাঠিয়েছে এসবি। সোমবার (২৮ জুলাই) পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেন এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজি।

চিঠিতে বলা হয়, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান’ স্মরণে ১ জুলাই থেকে বিভিন্ন সরকারবিরোধী রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন কর্মসূচি পালন করছে। এসবের ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময়ের মধ্যে সংগঠিতভাবে অনলাইন ও অফলাইনে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করছে এসবি।

বিশেষ চিঠিটি পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, সিটি এসবি, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে।

এসবির ধারণা, এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটাতে পারে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা ও কর্মী। তাই আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের সব ইউনিটকে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...