রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারায় ‘চোর’ অপবাদে যুবককে গাছে বেঁধে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির অভিযোগে মো. নিজাম উদ্দিন ওরফে মন্নান (৩২) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় একদল ব্যক্তি। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

রবিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বরুমছড়া ইউনিয়নের সওদাগর দীঘির পাড় এলাকায় এ বর্বর ঘটনা ঘটে।

আহতের ভাই মো. নাজিম উদ্দিন জানান, ভোর রাতে স্থানীয় মনছুর উদ্দিন (৩৫) ও মিনহাজ (২২) নিজামকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ‘চোর’ অপবাদ দিয়ে একটি কড়ই গাছের সঙ্গে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর ধারালো কিরিচ দিয়ে মাথায় কোপানো হয় এবং লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে ডান পায়ের রগ কেটে দেওয়া হয়।

রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিজামের বড় ভাই নাজিম উদ্দিন বাদী হয়ে মনছুর, মিনহাজ ও বেলালসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মনছুর ও মিনহাজকে গ্রেপ্তার করে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি, ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তার মাথা ও পা থেকে রক্ত ঝরছিল। পরে আমরা পুলিশকে জানিয়ে তাকে উদ্ধার করি।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...