সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে অস্ত্র মামলায় একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) এর বিচারক শায়লা শারমিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।

মামলার তথ্য মতে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণ শেষে আসামী খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র দলের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অস্ত্র মামলা থাকলেও এসবের অগ্রগতি নেই।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...