সোমবার, ২৭ জুলাই ২০২৬

নালায় নিখোঁজ সালেহ আহমেদের ছেলেকে চাকরি দিলো চসিক

নালায় পড়ে নিখোঁজ ব্যবসায়ী সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিমকে চাকরি দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১২ অক্টোবর) নিজ কার্যালয়ে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম তাকে নিয়োগপত্র তুলে দেন।

চাকরি পেয়ে সাদেকুল্লাহ মহিম বলেন, মেয়রের কাছে আমার পুরো পরিবার কৃতজ্ঞ। তিনি দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। বাবাকে হারিয়ে যখন আমরা নিঃস্ব হয়ে পড়েছিলাম, তখন মেয়র আমাদের বাসায় গিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জানা গেছে, সিটি করপোরেশন পরিচালিত সিএনজি ফিলিং স্টেশনে চাকরি হয়েছে সাদেকুল্লাহর। প্রকৌশল বিভাগের অধীনে ১ নভেম্বর থেকে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

গত ২৫ আগস্ট নালায় পড়ে নিখোঁজ হন চকবাজারের সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকদিন অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করতে সক্ষম হননি। একপর্যায়ে তারা উদ্ধার অভিযান সমাপ্ত করে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...