শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের মুরাদপুরে শাহ পারফিউম হাউসের বর্ণাঢ্য উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরীর মুরাদপুর বিবিরহাট জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মূল ফটকের বিপরীতে আজ ২৬ জুলাই শনিবার বাদে আসর এক বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো “শাহ পারফিউমস” শোরুম।

এই পারফিউম হাউসের উদ্বোধনী ফিতা কাটেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক হযরতুলহাজ্ব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী (মু.জি.আ)।

উদ্বোধনের পর বিশেষ দোয়া, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়। “শাহ পারফিউমস” শো-রুমের মালিক কাজী মোহাম্মদ আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজসেবক এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাফিস স্টীল মিলস্ এর সত্ত্বাধিকারী এবং হাটহাজারী ফতেপুর দারুল মুস্তফা দাখিল মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মুুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল, মোহাম্মদ নুরুল হায়দার, মোঃ আবুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আগত মাদ্রাসা শিক্ষকগণ পারফিউম ও আতরের প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে মূল্যবান আলোচনা করেন। অতিথিগণ বলেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বা আতরকে অত্যন্ত পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। নবীজির সাহাবীরাও সুগন্ধি ব্যবহারে যত্নবান ছিলেন, যা মুসলমানদের জীবনযাত্রার সৌন্দর্য ও পরিচ্ছন্নতার এক গুরুত্বপূর্ণ দিক।

 

“শাহ পারফিউমস” শোরুমটি আতর ও পারফিউমের বৈচিত্র্যময় সংগ্রহ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন যে, এই শোরুম চট্টগ্রামের সুগন্ধি বাজারে নতুন এক সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার প্রধান আসামি আবু তৈয়ব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪...