সোমবার, ১১ মে ২০২৬

ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সা. সম্পাদক ওয়াহিদ জামানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

চট্টগ্রাম নিউজ অনলাইন ডেস্ক

ফটিকছড়ি সাংবাদিক পরিষদ- চট্টগ্রামের সাধারণ সম্পাদক ওয়াহিদ জামানের বিরুদ্ধে একটি চক্রের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেছেন, কুচক্রী মহল দেশের সুষ্ঠু পরিবেশকে ব্যাহত করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এই চক্র পেশাদার সাংবাদিকদের টার্গেট করে নানা ধরনের অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। এধরণের অপপ্রচার কখনো মঙ্গলজনক নয়।

শনিবার ২৬ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পরিষদের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ফেসবুক পেজ ও জেলা প্রশাসক কার্যালয়ে জমা দেয়া বানোয়াট অভিযোগ পত্রে দেশি বিদেশি গণমাধ্যমে সুনামের সাথে সাংবাদিকতা করা ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াহিদ জামানকে নিয়ে পরিকল্পিতভাবে নানা আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করছে একটি মহল। পেশাদার সাংবাদিকদের নিয়ে এ ধরনের অনৈতিক, অসম্মানজনক ও মানহানিকর অপপ্রচার কোনোভাবেই কাম্য নয়।

ফটিকছড়ি সাংবাদিক পরিষদের দপ্তর সম্পাদক সুমন কুমার দে স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ওয়াহিদ জামান সভ্রান্ত, সুপরিচিত মুসলিম ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি যুক্তরাজ্যে লেখাপড়া করে দীর্ঘদিন ধরে সুনামের সাথে আন্তর্জাতিক ও দেশের গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। তার পেশাদারিত্বে কেউ কখনো কালিমা লেপন করতে পারেনি। তিনি সবসময় অসহায় সাংবাদিকদের সহায়তা করে আসছেন। তার হাত ধরে টেলিভিশন সাংবাদিকতায় যুক্ত হয়েছে দেশের শত শত তরুন সাংবাদিক।

বিবৃতিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওযাহিদ জামান নিজ দায়িত্বের উর্ধে গিয়ে জীবন হুমকির মুখে থাকা নির্যাতিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু একটি মহল তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে মাঠে নেমেছে, যা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। পেশাদার এই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’...