সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চকরিয়ায় জায়গা জবরদখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নতুন পাড়া এলাকায় দীর্ঘদিনের ভোগদখলীয় ও ক্রয়কৃত বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মা-ছেলে দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। একই সাথে বাড়িঘর ভাঙচুর করে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে

ঘটনাটি বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঘটে। হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ২৬ জুলাই শনিবার সকলের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, আবু তাহের ও তার দুই ছেলে সহ একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে একটি মহিলাকে আঘাত করছে, পরবর্তীতে ওই মহিলা মাটিতে লুটিয়ে পড়ে।

মামলার বাদী নুর মোহাম্মদ অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের ৬০ বছরের ভোগদখলীয় বসতভিটায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই জমি রেজিস্ট্রি করে ক্রয় করার পর থেকে পার্শ্ববর্তী আবু তাহের ও তার পরিবারের পক্ষ থেকে জবরদখলের হুমকি দেওয়া হচ্ছে। ২৪ জুলাই স্থানীয় কিছু সন্ত্রাসী নিয়ে তারা জবরদখলের চেষ্টা করে।

জবরদখল চেষ্টার সময় নুর মোহাম্মদ স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে দুইজন সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপের কথা বললে, জবরদখলকারী আয়াত উল্লাহ অকথ্য ভাষায় গালিগালাজ করে তার গালে থাপ্পড় মারে। পরে বাড়ির মধ্যে আশ্রয় নিলে সন্ত্রাসীরা বাড়ির ভিতর ঢুকে তাকে মারতে শুরু করে। তার মা আয়েশা বেগম এগিয়ে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মাথায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। একই সাথে বাড়িঘর ভাঙচুর করে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...