চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই যুবককে খুন করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের গাফফারের কলোনীর সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবকের নাম নাম মহিউদ্দিন (৩৭)। সে আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের মিছির বাপের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার মসজিদ গলির সৈয়দের বাপের বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পেট থেকে রক্ত বের হচ্ছিল। তার পেটের ডান পাশে জখমের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে আমাদের ধারণা তাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলতে পারব।
মহিউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আর এইচ/
