রবিবার, ২৬ জুলাই ২০২৬

পটিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় বজ্রপাতে পড়ে মোহাম্মদ জানে আলম (৩৫) নামে এক বাঁশের বেড়া নির্মাতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ভেল্লাপাড়া নয়া ফাঁড়ি সংলগ্ন নজরুল ইসলামের দোকানে বেড়া তৈরির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জানে আলম পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর দেয়াং এলাকার মৃত মোহাম্মদ আবু ছৈয়দের পুত্র। তিনি পরিবার নিয়ে ভেল্লাপাড়া সুইচগেইট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, বাঁশের বেড়া নির্মাণের সময় অসাবধানতাবশত বজ্রপাতে পড়ে গুরুতর আহত হন জানে আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

জানা গেছে, জানে আলম ছিলেন হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাঁশের বেড়া তৈরি করে সংসার চালাতেন তিনি। তার স্ত্রী অন্তঃসত্ত্বা, রয়েছে পাঁচ বছরের এক শিশু পুত্র। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...