মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

লামায় জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি

বিপ্লব দাশ, লামা

বান্দরবানের লামা উপজেলার সরই ও আজিজনগর ইউনিয়নে বিভিন্ন সময়ে জব্দ করা ২ লাখ ৬৪ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে জব্দকৃত এই বালু জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিলামে তোলা হয়।

বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় আজিজনগর ও সরই ইউনিয়নের ৫টি স্থানে বালুর স্তুপের পাশে প্রকাশ্যে নিলাম অনুষ্ঠিত হয়। এতে ৯ জন ব্যবসায়ী অংশ নেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর দুইভাগে বিভক্ত ২ লাখ ৬৪ হাজার ঘনফুট বালু সর্বমোট ৯ লাখ ৯৫ হাজার টাকায় বিক্রি হয়। এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর যুক্ত হয়ে সরকারের রাজস্ব খাতে মোট ১২ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা জমা হবে। নিলাম শর্ত অনুযায়ী বাকী টাকা আগামী রবিবারের মধ্যে জমা দিতে হবে এবং বালু পরিবহনের জন্য সর্বোচ্চ ২০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, সার্ভেয়ার মিজানুর রহমান, লামা ও সরই পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিন নিলাম শেষে ইউএনও মো. মঈন উদ্দিন সরই টমটম ও সিএনজি সমিতির অফিস উদ্বোধন করেন। পাশাপাশি শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং আন্ধারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...