সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে সাবেক প্রেমিকের ফাঁদ, পতেঙ্গায় নিয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ২১ বছর বয়সী এক তরুণীকে বেড়ানোর প্রলোভনে পতেঙ্গা সৈকতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ বদো (২৮) নামে এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, ওই তরুণীর সাবেক প্রেমিক পরিচয়ে  কৌশলে আরও ৬-৭ জনকে সঙ্গে নিয়ে ঘটনার সাথে যুক্ত ছিলেন।

ঘটনাটি ঘটে গত ১০ জুলাই বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত।

স্থানীয় সূত্র জানায়, চরলক্ষ্যা ইউনিয়নের হাজী আবুল হোসেনের বাড়ি থেকে তরুণীকে মাতব্বর ঘাট হয়ে পতেঙ্গা সৈকতে নিয়ে যান বদো। রাত ৯টার পর তরুণীকে কর্ণফুলীর একটি বাসায় আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

এক প্রত্যক্ষদর্শী যুবক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, “রাতে মেয়েটিকে স্থানীয় একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে ক্লাবের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। সেখানে ৬-৭ জন যুবক মেয়েটিকে ঘিরে রাখে। রাত ১টার দিকে কয়েকজন এসে মেয়েটিকে বাসায় পৌঁছে দেয়।”

ভিকটিমের ফুফাতো ভাই রফিক বলেন, “আমরা থানায় গিয়েছিলাম, পুলিশ বলেছেন সামাজিকভাবে সমাধান করতে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।” বিয়ের সম্ভাবনা নাকচ করে তিনি আর্থিক ক্ষতিপূরণ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে স্থানীয় ইউপি সদস্য মোছাম্মৎ শাহানাজ বেগম বলেন, “এটি ধর্ষণের ঘটনা নয়, আমরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছি।” কিন্তু স্থানীয়দের অভিযোগ, দুই ইউপি সদস্য ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ‘স্ট্যাম্পে সমঝোতা’ করে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে চাইছেন, যা এলাকায় তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।

চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন বলেন, “ধর্ষণ বা ধর্ষণচেষ্টা কোনোভাবেই সামাজিকভাবে নিষ্পত্তিযোগ্য নয়। এটি ফৌজদারি অপরাধ, পুলিশকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।”

এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থল পতেঙ্গা হওয়ায় তাদের পতেঙ্গা থানায় যেতে বলা হয়েছে।” তবে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ দাবি করেন, “এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...