রবিবার, ২৬ জুলাই ২০২৬

চকবাজার সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদল-যুবদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চকবাজারের গুলজার মোড় ও কাঁচাবাজার মোড় এলাকায় এই সংঘর্ষ শুরু হয়, যা রাত আড়াইটা পর্যন্ত থেমে থেমে চলতে থাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহর অনুসারীরা মহসিন কলেজের ছাত্র আরিফুল ইসলামসহ কয়েকজন জামায়াতপন্থী কর্মীকে পুলিশের হাতে তুলে দেয়। আরিফকে একা পেয়ে বাদশাহর লোকজন তাকে ছাত্রলীগ কর্মী বলে পুলিশের কাছে সোপর্দ করে।

ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর (উত্তর) সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন, ‘আমাদের কর্মী আরিফুল ইসলামকে ছাত্রদলের সন্ত্রাসীরা মারধর করে থানায় দিয়েছে। পরে থানায় গিয়ে আমরা হামলার শিকার হই।’

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, ‘মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আমাদের এক কর্মীকে মারধর করে। পরে তাকে চিনে ফেলায় আমরা তাকে থানায় হস্তান্তর করি। কিন্তু শিবির ওই নেতাকে ছাড়াতে গেলে সংঘর্ষ বাঁধে।’

ছাত্রদল এক বিবৃতিতে অভিযোগ করেছে, শিবির-জামায়াতের নেতারা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ‘এক ছাত্রকে ছাত্রলীগ কর্মী বলে পিটিয়ে ছাত্রদল থানায় দেয়। পরে শিবির দাবি করে সে তাদের কর্মী। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয়পক্ষকে শান্ত করতে কাজ করছে।’

আহতদের মধ্যে শিবিরের গুলিবিদ্ধ দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...