মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

টাইগারপাসে ড্রেনে অজ্ঞাত ব্যক্তির লাশ, পুলিশ বলছে ‘ভেসে আসতে পারে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর টাইগারপাস মোড়ে সিএনজি স্টেশন সংলগ্ন একটি ড্রেনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখা গেছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরের দিকে স্থানীয়রা ড্রেনের পানিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায় “লাশটি গেঞ্জি পরা এবং লুঙ্গি গোছানো অবস্থায় উপুড় হয়ে পড়ে ছিল। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, এটি অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে এসেছে। ড্রেনের সঙ্গে আশপাশে কোনো হত্যাকাণ্ড বা মারামারির আলামত এখনও মেলেনি।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধারের কাজ চলছে। পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হবে।”

স্থানীয়দের কেউ নিহত ব্যক্তিকে চিনতে পারেননি বলে জানিয়েছেন পুলিশ। তবে তদন্তের স্বার্থে আশপাশের এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ বলছে, যদি এটি হত্যাকাণ্ড হয়, তবে লাশ ড্রেনে ফেলার উদ্দেশ্যে কেউ ঘটনাটি সাজিয়ে থাকতে পারে। আবার হৃদরোগ বা নেশাজনিত কারণে মৃত্যুর পর দুর্ঘটনাবশত ড্রেনে পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।ঘটনার বিষয়ে খুলশী থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন কর্তব্যরত কর্মকর্তারা। মৃত্যুর কারণ ও সময় নির্ধারণে ফরেনসিক প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...