মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ই জুলাই সকাল ১১ টায় রামগড় ৪৩ বিজিবির সম্মেলন কক্ষে রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃআহসানউল ইসলাম পিএসসি এর সভাপতিত্বে মাসিক নিরাপত্তার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৪৩ বিজিবি আওতাধীন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা হয়।

মতবিনিময় সভায় পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা,দায়িত্বপূর্ণ এলাকায় বর্ষা মৌসুমে বন্যা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ, ভারতীয় নিরাপত্তা বাহিনী কর্তৃক পুশইন , অবৈধ মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে স্থানীয় জনসাধারণের সহায়তায় যে কোন ধরণের অপরাধমূলক সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত হলে বিজিবিকে তাৎক্ষণিক অবহিত করণ,পাহাড়ী রাস্তায় অতিরিক্ত ভারী যানবাহন চলাচল সীমিত করা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় হয়। এতে  অংশ নেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা জামাতে ইসলামির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, কারবারি এসোসিয়েশনের সভাপতি আনন্দমোহন খোকন,চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য মোঃআবু মুসা জীবন, সাংবাদিক শাহেদ হোসেন রানা, শিক্ষক প্রতিনিধি আব্দুল আউয়াল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুদ্দিন, ভুজপুর থানার প্রতিনিধি এস আই মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসানউল ইসলাম পি এস সি বলেন যেকোনো পরিস্থিতিতে সীমান্ত এলাকায় স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিজিবি বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় ৪৩ বিজিবির সহ অধিনায়ক মেজর নুর, উপপরিচালক মোঃ সামছুল হক,স্হানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...