মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জুলাইয়ের শহীদদের শ্রদ্ধায় সবুজের শপথ চট্টগ্রাম সওজের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যাঁরা শহীদ হয়েছেন গণতন্ত্রের দাবিতে, যাঁদের রক্তে রঞ্জিত হয়েছিল এই বাংলার রাজপথ—তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার বৃক্ষের ছায়া ও জীবনের প্রতীককে বেছে নিল চট্টগ্রাম জোনের সড়ক ও জনপদ অধিদপ্তর।

বুধবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সড়ক ভবনের জোন অফিস চত্বরে অনুষ্ঠিত হলো একটি সিম্বলিক কর্মসূচি—বৃক্ষরোপণ। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে একে একে রোপণ করা হয় নিম, কদবেল, লটকন, আম, আমড়া—ফলদ, বনজ ও ঔষধিগুণে ভরপুর নানা প্রজাতির চারা।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান। পাশে ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জায়েদ হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. মোসলেম উদ্দিন চৌধুরী এবং সদ্য যোগদানকারী এস্টেট অফিসারসহ দক্ষিণ সড়ক বিভাগের সার্ভেয়ার ও প্রকৌশল কর্মকর্তারা।

কর্মসূচির প্রতিটি ক্ষণেই ছিল এক ধরনের নীরব প্রতিজ্ঞা। অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান বলেন, “জুলাই-আগস্টের সেই বিভীষিকাময় সময়ে যারা প্রাণ দিয়েছেন, তাঁরা কেবল ইতিহাসের পাতায় নয়—আমাদের বিবেকেও বেঁচে আছেন। বৃক্ষরোপণ তাঁদের প্রতি আমাদের জীবন্ত শ্রদ্ধা।

আমরা চাই এমন এক বাংলাদেশ, যেখানে মানবিক মর্যাদা থাকবে, নিরাপদ পরিবেশ থাকবে—এবং থাকবে শহীদদের স্বপ্ন পূরণের দায়।”

সবুজে মোড়ানো এ কর্মসূচি যেন এক আশাবাদী বার্তা—মাটি ও মানুষের টিকে থাকার লড়াইয়ে শহীদের রক্ত বৃথা যাবে না, যতক্ষণ নতুন গাছের পাতা মাথা তুলে দাঁড়িয়ে থাকে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

আরও পড়ুন

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...