মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

“স্বৈরাচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান সরওয়ার জামাল নিজামের””

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপি ছাড়া কোনো সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেনি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।

তিনি বলেন, ‘দেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতদিন বাংলাদেশ পরিচালিত হয়েছে, ততদিন দেশ ছিল শৃঙ্খলাপূর্ণ। মানুষ নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পেরেছে, শান্তিতে জীবনযাপন করেছে।’

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টায় উপজেলার টানেল মোড়ে দেশ ও বিএনপি বিরোধী চক্রান্ত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার জামাল নিজাম বলেন, ‘বিএনপি স্বাধীনতার দল। এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর এ দেশ স্বাধীন করেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেন।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে যারা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছিল, তারা আবারও দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। জনগণকে সজাগ থাকতে হবে যাতে কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বারবার ষড়যন্ত্র করে বিএনপিকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হয়েছে, তবে বিএনপি ও জনগণ তা প্রতিহত করবে।’

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিউল আলম চৌধুরী জাকারিয়া, হুমায়ুন কবির চৌধুরী আনসার, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাইফুল ইসলাম, ইউনুছ চৌধুরী, আব্দুল জলিল, আবুল কাসেম মেম্বার প্রমুখ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...