মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাইকোর্টে  চেয়ারম্যানের পদ ফিরে পাওয়ার ১ঘন্টা পর আরিফের মৃত্যু 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

হাইকোর্টের আদেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছিলেন নুরে হোসাইন আরিফ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আদেশের এক ঘন্টার মাথায় ৫ টার দিকেচট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউপি চেয়ারম্যান পদে পূর্ণবহালের আদেশ দিয়েছিলো উচ আদালত

এর আগে ৩০ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মো:সালা্হউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে তাকে অপসারণ করা হয়।

এরপর চেয়ারম্যান পদ ফিরে পেতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন নুরে হোসাইন আরিফ।

ওই রিট পিটিশনের আদেশে আজ মঙ্গলবার নুরে হোসাইন আরিফের চেয়ারম্যান পদে পূর্ণবহাল করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন আরিফের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।তার মৃত্যুতে এই আইনজীবি তার ফেইসবুক পোস্টে লিখেছেন-“জীবনে অনেক বড় একটা ধাক্কা খেলাম।সে আজ হাইকোর্টে একটা মামলায় জিতলো পৌনে চারটার দিকে আর জীবন যুদ্ধে হেরে গেলো পাঁচটার দিকে।

আর আমি হারালাম আমার চাচা, বন্ধু, কাছের জন, আরিফকে। সবার প্রিয় আরিফ চেয়ারম্যান। বাকী জীবন এই ক্ষত হৃদয়ে নিয়ে বাঁচতে হবে। এ বাঁচা কঠিন। অনেক কঠিন।হে আল্লাহ! তুমি তার আত্মাকে শান্তিতে রেখো।”

২০২১ সালের ২৮ নভেম্বর নুরে হোসাইন আরিফ দ্বিতীয় বার বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...