জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সকল ক্ষেত্রে সংস্কার তথা অবকাঠামো উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় পার্টির ৯ বছরের সুশাসন আমলে দুর্নীতি-দুঃশাসন, দলীয়করণ, গুম-খুন, সন্ত্রাসী ছিল না।
আজ ১৪ জুলাই সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর-উত্তর ও দক্ষিণ জেলার যৌথ আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব আবু তাহের বলেন, আজকে যারা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর বিরুদ্ধে কাল্পনিক কথাবার্তা বলে জাতীয় পার্টিকে ভাঙতে চেয়েছিল তারা আজ নিজেরাই রাজনৈতিক আবর্জনায় পরিণত হয়েছে। বহুবার জাতীয় পার্টি ভেঙে যারা চলে গিয়েছিল তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে আশ্রয় গ্রহণ করেছে। সমগ্র দেশের প্রত্যেক জেলা উপজেলা জাতীয় পার্টির তৃণমূলের নেতাকর্মীরা পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টির শাসনামলে রাষ্ট্রধর্ম ইসলাম, পবিত্র জুম্মা শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নযন, বুড়িগঙ্গা, মেঘনা, যমুনা, গোমতীসহ অসংখ্য সেতু নির্মাণ, বিদ্যুতের উন্নয়নে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, বন্যায় ঢাকা শহর রক্ষার্থে ডিএনডি (বেড়ি বাঁধ) নির্মাণ, উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট ও মুনসেফ কোর্ট চালু, হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণ ও বিচারব্যবস্থা দ্রুতকরণ, জাতিসংঘ শান্তি মিশনে প্রথম সৈন্য পাঠানো সহ অসংখ্য নজিরবিহীন সংস্কার জাতীয় পার্টির শাসনের তথা পল্লীবন্ধু এরশাদের শ্রেষ্ঠতম অবদান।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তরের ৩৭ বছর পরে এসে আজকের অর্ন্তবর্তী সরকারের সংস্কার কমিশন-এরশাদেরই উপজেলা আদালত, হাইকোর্ট সম্প্রসারণ, প্রাদেশিক সরকার পদ্ধতি আবারো চালু করতে চায়। এতেই বুঝা যায় এরশাদ যেটা ৩৫ বছর আগে চিন্তা করেছেন আজকের রাজনৈতিক নেতৃবৃন্দরা এরশাদের সংস্কারকৃত পদ্ধতিগুলো পুনরায় চালু করতে চাচ্ছে। এতেই বুঝা যায় এরশাদ সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংস্কারক।

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন ছিদ্দিকী ও দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ফারুকীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুচ্ছাফা সরকার, চট্টগ্রাম মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক কেন্দ্রয় কমিটির সদস্য মো. ওসমান খান, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সত্তার রনি, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক শওকত আকবর, ফজলে আজিম দুলাল, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সি. যুগ্ম আহ্বায়ক আবদুর রব চৌধুরী টিপু, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক অ্যাড. লিটন কান্তি গুহ, যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দিন রনি, নগর যুগ্ম আহ্বায়ক শেখ আখতার উদ্দিন, নগর যুবসংহতি আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, জহির উদ্দিন জহির, জাপা কেন্দ্রয়ি কমিটির সদস্য রেজাউল করিম রেজা, জাপা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মো. সালেম, সোনা মিয়া, কাজী নুরুচ্ছাফা, মো. সেলিম, খোরশেদ আলম, সাহাবউদ্দিন মেম্বার, মাহবুবুর রহমান, দুলা মিয়া মেম্বার, কোতোয়ালী থানা জাপার সভাপতি মো. সেলিম, নগর স্বেচ্ছাসেবক পার্টির এম. আজগর আলী, আশিকুর রহমান, আমিন জুটমিল শ্রমিক নেতা হাফিজুর রহমান মিন্টু, মাহবুবুর রহমান, নগর যুবসংহতির নেতা কামাল উদ্দিন মাসুদ, নগর ছাত্র সমাজ আহ্বায়ক শরিফুল মোল্লা নিরব, ছাত্রনেতা মাঈনুদ্দিন রায়হান, জবিরুল হক, জ্যাকসন সুশীল প্রমুখ।
মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা শাহ আনিছ মসজিদ সহকারী ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ সোহেল আলকাদেরী। পরে তবরুক বিতরণ করা হয়।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
