বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মায়ের কষ্টে গড়া ফলাফল, মনীষার চোখে এখন ডাক্তার হওয়ার স্বপ্ন

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

ছোটবেলা থেকেই অভাব-অনটন ছিল জীবনের নিত্যসঙ্গী। বাবা নেই, পরিবারে শুধুই কষ্ট আর প্রতিকূলতা। তবুও থেমে থাকেনি মনীষা। অদম্য ইচ্ছা শক্তির মধ্যে দিয়ে দারিদ্র্যকে উপেক্ষা করে, খেয়ে না খেয়ে স্কুলে গিয়েও অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মনীষা। 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পদ্ম পুকুর পাড় এলাকার ফজিলাতুন্নেছা মনীষা এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

মনীষার বাবা মফজল আহমেদ ছিলেন একজন দিনমজুর। তিনি মারা যান মনীষার ছোটবেলায়। পাঁচ কন্যা সন্তান নিয়ে মা মনোয়ারা বেগম তখন একাকী পড়েন মহাসংকটে। সামান্য কিছু ধানী জমিতে চাষাবাদ করেও চলত না সংসার। উপায় না দেখে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে রান্নাবান্নার কাজ করেন তিনি। জীবন বাঁচাতে যেমন পরিশ্রম করেছেন, তেমনি মেয়েদের পড়াশোনা থামিয়ে দেননি একদিনের জন্যও।

মনীষা প্রথম শ্রেণি থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। প্রতিটি শ্রেণিতে ছিল রোল নম্বর ১। অভাব, অনাহার, বাবা হারা কষ্টের শৈশব—কোনো কিছুই তার পড়াশোনার প্রতি মনোযোগ কমাতে পারেনি। বরং কষ্টই যেন তাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করেছিল।

হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী মনীষা জানায়, অনেক কষ্টে বড় হয়েছি। অনেক দিন কিছু না খেয়েও স্কুলে গেছি। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। কিন্তু মা কখনও বাবার অভাব বুঝতে দেননি। মা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আমি শুধু ভালো রেজাল্ট করে এখানে থামতে চাই না, চাই একজন ভালো চিকিৎসক হতে। যাতে একদিন মায়ের মুখে হাসি দেখতে পারি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হাকিম জানান, মনীষা বরাবরই দায়িত্ববান ও নিষ্ঠাবান ছাত্রী ছিল। তার সাফল্যে গোটা বিদ্যালয় আজ গর্বিত।

চোখের কোণে জমানো জলে মা মনোয়ারা বেগম বলেন, অনেক সময় না খেয়ে থেকেছে মেয়েগুলো, কিন্তু পড়া বন্ধ করিনি। আল্লাহ আমার কষ্ট দেখে দিয়েছে সঠিক ফল।

এই সাফল্যের পেছনে যেমন ছিল মায়ের অসীম ত্যাগ, তেমনি ছিল মনীষার দুর্দান্ত অধ্যবসায়। তার স্বপ্ন ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে গরিব মানুষের সেবা করা।

বোয়ালখালীর মতো প্রত্যন্ত অঞ্চলে এমন একটি উদাহরণ প্রমাণ করে, সাহস আর অধ্যবসায় থাকলে কোনো প্রতিকূলতাই মানুষের স্বপ্ন থামিয়ে রাখতে পারে না। মনীষা আজ শুধু তার পরিবারের নয়, সারা এলাকার গর্ব।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...