চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) আবদুর রহমান ভূঁইয়াকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বদলি করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আদেশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে আবদুর রহমান ভূঁইয়াকে ১৬ জুলাই ২০২৫ থেকে ‘তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ)’ হিসেবে গণ্য করা হবে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, এই বদলি ‘প্রশাসনিক কারণে’ করা হয়েছে এবং এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। আদেশটি জারি করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (প্রশাসন-০১) মোঃ সাজ্জাদ হোসেন।
আর এইচ/
