মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারের সমুদ্র সৈকতে চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারে সমুদ্রে নেমে পানিতে তলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কে এম সাদমান রহমান সাবাব নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার ( ৮ জুলাই) সকালে কক্সবাজারের হিমছড়ি থেকে জেলেরা একজনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার টুরিস্ট পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গাজী আতাউর রহমান ।

নিহত শিক্ষার্থীর বাবার নাম কে এম আনিছুর রহমান, বাড়ি ঢাকার মিরপুরে। এছাড়া নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাদের বাড়ি বগুড়ায়। তারা তিনজনই বিশ্ববিদ্যালয়ের শহিদ মো. ফরহাদ হোসেন হলে থাকেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪ জন শিক্ষার্থী কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান। মঙ্গলবার (৮ জুলাই) সকালে ৩ জন হিমছড়ি বিচে নামেন। এক পর্যায়ে তলিয়ে যান তারা। পরে একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকি ২ জন নিখোঁজ রয়েছেন।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চারজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা, অন্যরা এখনো নিখোঁজ। আমরা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের পরিবারকে জানানো হয়েছে। আমরা কয়েকজন শিক্ষক কক্সবাজারের উদ্দেশে বেরিয়েছি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...