বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাঁশখালীতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ বাঁশখালী শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫’ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাঁশখালী উপজেলার কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৫’ শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগ বাঁশখালীর সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।

এ সময় জামায়াতে ইসলামী যুব বিভাগ বাঁশখালী শাখার সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুর রহিম ছানুবী, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবু তাহের, মাওলানা এনামুল হক জিহাদি, জি.এম. সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, নুরুল আমিন সিকদার, আলী নেওয়াজ চৌধুরী ইরান, মাওলানা মুজিবুর রহমান, সাদুর রশিদ চৌধুরী, রামদাশ হাঁট পুলিশ ফাড়ির ইনচার্জ তপন কুমার বাগচী, শেখ ফরিদ উদ্দীন চৌধুরী রাজু, দেলোয়ার হোসাইন, শোয়াইবুর রহমান, সিরাজুল ইসলাম ও জালাল উদ্দিন ঝিনুক প্রমুখ।’

এ সময় উদ্বোধনী ম্যাচে পুকুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে কালীপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কালীপুর ইউনিয়ন ফুটবল একাদশের গোলদাতা কাইয়ুম। অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে পৌরসভা ফুটবল একাদশকে ৩-৪ গোলে পরাজিত করে বাহারছড়া ইউনিয়ন ফুটবল একাদশ। এ খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাহারছড়া ফুটবল একাদশের গোলরক্ষক মুহাম্মদ ইব্রাহীম।

এ সময় অনুষ্ঠিত দুটি ম্যাচেই রেফারির দায়িত্বে পালন করেন মো. হেলাল উদ্দিন এবং ধারাভাষ্য দেন উপজেলা যুব বিভাগের দায়িত্বশীল এনামুল হক রাহাত।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী

চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও অস্ত্র...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া...

দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছে বাংলাদেশ দল।আজ সোমবার সাগরিকাস্থ বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...