শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সাবেক ডিসি-জেলা জজসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মঙ্গলবার (১ জুলাই) বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।

দুদকের কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাবলু জানান, প্রায় ৪০ মিনিটের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের নির্দেশ দেন। সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে। প্রথমে মামলার বাদী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরীর সাক্ষ্য নেওয়া হবে।

এদিন আদালতে হাজির ছিলেন পাঁচ আসামি। তারা হলেন—সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, সাবেক জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল, জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ এবং আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী। তাদের ৩ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত ভূমির বিপরীতে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ১৯ নভেম্বর স্থানীয় বাসিন্দা কায়সারুল ইসলাম চৌধুরী কক্সবাজার আদালতে মামলা করেন। মামলায় তৎকালীন ডিসি রুহুল আমিনসহ ২৮ জনকে অভিযুক্ত করা হয়। আদালত তদন্তের দায়িত্ব দেন দুদককে।

কিন্তু তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার প্রধান আসামি রুহুল আমিনের নাম বাদ দিয়ে মামলার নথি পাঠান দুদকের সদর দপ্তরে। বিষয়টি জানতে পেরে বাদী একই আদালতে নতুন করে জালিয়াতির মামলা করেন রুহুল আমিন, সাদিকুল ইসলাম তালুকদারসহ সাতজনের বিরুদ্ধে।

দুদকের তদন্তে অভিযোগের প্রমাণ মেলায় ২০২৪ সালের ১ জুলাই সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাতে সাবেক ডিসি ও জেলা জজ ছাড়াও আসামি করা হয় আইনজীবী মোস্তাক আহমদ, নাজির স্বপন কান্তি পাল এবং স্টেনোগ্রাফার জাফর আহমদকে।

তবে মামলার শুনানিতে দুদকের কক্সবাজার আদালতের কৌঁসুলি আবদুর রহিম এবং কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শাহ হাবিবুর রহমানকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বছরের ২৩ জানুয়ারি আদালত পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তারা পরবর্তীতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর মামলাটি বিচারার্থে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে হস্তান্তর করা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...