রবিবার, ৩০ আগস্ট ২০২৬

আশুরা উপলক্ষে চট্টগ্রামে তাজিয়া মিছিলে সিএমপির সাত নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে আসন্ন পবিত্র আশুরা ২০২৫ উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিল শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সাত দফা নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (৩০ জুন) নগরীর লালখানবাজার আঞ্চলিক পুলিশ লাইন্সের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এসব নির্দেশনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির। এতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সরকারি দফতরের কর্মকর্তারা অংশ নেন।

সিএমপি জানিয়েছে, আশুরা উপলক্ষে নগরীর সাতটি এলাকায় তাজিয়া মিছিল বের হবে। মিছিল যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মিছিল কেবল দিনের বেলায় করা যাবে, রাতে কোনো শোকানুষ্ঠান বা মিছিল বের করা যাবে না।

মিছিলে কোনো ধরনের অস্ত্র, লাঠি বা বিপজ্জনক বস্তু বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আতশবাজি ও পটকা ফোটানোতেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। শৃঙ্খলা ভঙ্গ বা উচ্ছৃঙ্খল আচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে পুলিশ।

যানজট এড়াতে বিকল্প রুটের ব্যবস্থা রাখা ও ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে। মিছিলের রুটজুড়ে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও অস্থায়ী নজরদারি ইউনিট বসানো হবে।

সভায় আরও জানানো হয়, মিছিল ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট থানা বা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানিয়েছে সিএমপি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশ

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে...

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী

গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...

রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...