শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে পুরোদমে চলছে পণ্য খালাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এনবিআরের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর চট্টগ্রাম কাস্টমসে আবারো পুরোদমে কাজ শুরু হয়েছে। ফলে বন্দরের কনটেইনার অপারেশনও পুরোপুরি সচল হয়েছে। আগের শুল্কায়ন হওয়া আমদানি পণ্যের খালাসের পাশাপাশি রপ্তানি পণ্যবাহী কনটেইনারের জাহাজীকরণও চলমান রয়েছে।

গত রোববার (২৯ জুন) সন্ধ্যায় শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পরপরই কাস্টমস কর্মকর্তারা ফাইলের কাজ শুরু করেন। এতে বিল অব এন্ট্রি, বিল অব এক্সপোর্ট এবং শুল্কায়ন কার্যক্রম পুনরায় চালু হয়। ফলে বেসরকারি অফডকগুলোতে সৃষ্টি হওয়া অচলাবস্থা কেটে যেতে শুরু করেছে।

চট্টগ্রাম কাস্টমসে স্বাভাবিক সময়ে আমদানি ও রপ্তানিপণ্য মিলে প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল হয়। কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক এএসএম রেজাউল করিম স্বপন বলেন, ‘কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচির কারণে রোববার সকাল থেকে কোনো শুল্কায়নের কাজ হয়নি। সন্ধ্যায় সিরিয়াল অনুযায়ী ফাইলগুলোর কাজ শুরু হলেও আগের অনেক ফাইল এখনো বাকি আছে। তবে কর্মকর্তারা বাড়তি কাজ করলে খুব শিগগিরই সব স্বাভাবিক হয়ে আসবে।’

বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কাস্টমস কর্মকর্তারা ডিপোগুলোতে কাজ শুরু করেছেন। বন্দরের তিনটি গেইটে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, যার মাধ্যমে ডিপোগুলোতে কনটেইনার আনা-নেওয়া সচল হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ‘শাটডাউন কর্মসূচির মধ্যেও বন্দর কর্তৃপক্ষের সেবা বন্ধ ছিল না। তবে কাস্টমস কর্মকর্তারা উপস্থিত না থাকায় আনস্টাফিং, গেইট যাচাইসহ বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। এখন কর্মকর্তারা কাজে ফিরেছেন, সোমবার সকাল থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। আশা করছি দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...