শনিবার, ১ আগস্ট ২০২৬

মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সিজেএন এর জার্সি উন্মোচন

কক্সবাজার প্রতিনিধি

“ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।”—এই শ্লোগানকে সামনে রেখে কক্সবাজার মাল্টিমিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২৫ এর অংশগ্রহণকারী কক্সবাজার জাগো নিউজ (সিজেএন) ফুটবল দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৯ জুন), বেলা ৩টা সময় কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জাগো নিউজ-এর প্রধান সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সহ-সভাপতি, ক্রীড়াবিদ এম আর মাহবুব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলা উদ্দীন। শুভ উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-এর সভাপতি নুরুল ইসলাম হেলালী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার জাগো নিউজ-এর মফস্বল সম্পাদক অন্তর দে বিশাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সহ-সম্পাদক নুরুল আবছার নোবেল,বিশেষ প্রতিবেদক কবি জসিম উদ্দিন,বার্তা প্রধান ফয়সাল রিয়াদ,প্রধান প্রতিবেদক জয় বৈদ্যসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন—সহকারী কোচ আনোয়ার হোসাইন, রিপোর্টার মুজিবুল হাসান নিরব, আব্দুল্লাহ খান, ইকরামুল হক, আবু তাহের, ফেরদৌস আলম, জামশেদুল ইসলাম, আকিব, শুভ ধর ও আনাস আবেদীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন—“সাংবাদিকতা যেমন দায়িত্বের, তেমনি খেলাধুলা হলো সংহতির। কক্সবাজার জাগো নিউজ – সিজেএন এর এই অংশগ্রহণ তরুণ সংবাদকর্মীদের করেছে আরও প্রাণবন্ত, আরও ঐক্যবদ্ধ।”
অনুষ্ঠান শেষে দলীয় জার্সি উন্মোচন ও ফটোসেশান করা হয়।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...