শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি মাসে কোভিডে এ নিয়ে জেলায় সাতজনের মৃত্যু হলো।

শনিবার বিকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মীরসরাই উপজেলার বাসিন্দা সালেহা বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে মারা যান। তিনি ডায়বেটিস এবং হৃদরোগেও ভুগছিলেন।

এর আগে ২৩ জুন দুজন, ২২ জুন দুজন, ২০ জুন একজন এবং ১৬ জুন একজনের মৃত্যুর তথ্য দেয় সিভিল সার্জন কার্যালয়।

নিহত ছয়জন হলেন- নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা কাজী আবদুল আউয়াল (৮০), চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), বাকলিয়ায় ফজিলাতুন্নেছা (৭১) ও মীরসরাই উপজেলার জোররাগঞ্জের বাসিন্দা শফিউল ইসলামের (৭৫)।

এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সরকারি-বেসরকারি আটটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয় গত ২৪ ঘণ্টায়।এখন পর্যন্ত জেলায় মোট ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১৭ জনই নগরীর। বাকি ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগে গত ১০ জুন প্রথম চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়।কোভিড সংক্রমণ শুরুর পর জেলার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে এই রোগের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়।

শুরুতে সেখানে আইসিইউ বেড থাকলেও ভেন্টিলেটর না থাকায় সেই সেবা দেয়া যাচ্ছিল না। পরে জেনারেল হাসপাতালে তিনটি ভেন্টিলেটর সংযুক্ত করে ৫ শয্যার আইসিইউ সেবা চালু করা হয় কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

চলতি সপ্তাহে নগরীর মেমন-২ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের জন্য আইসোলেশন সেন্টার চালু করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...