সোমবার, ১১ মে ২০২৬

কক্সবাজারে র‌্যাব পরিচয়ে অপহরণ চক্রের মূলহোতা সিকদার গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে র‌্যাব পরিচয়ে অপহরণের ঘটনায় অভিযুক্ত চক্রের অন্যতম মূলহোতা সিকদার প্রঃ বলি (৪৫)–কে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

শনিবার (২৮ জুন) সকাল ১১টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

এর আগে শুক্রবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গত ১১ জুন রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মো. হাফিজ উল্লাহকে তিনজন অস্ত্রধারী— বরখাস্ত সৈনিক সুমন, সন্ত্রাসী রাকিব ও সিকদার— নিজ ঘর থেকে ডেকে নিয়ে রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ে অপহরণ করে। পরে তারা ভিকটিমের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং প্রশাসনের সহায়তা নিলে হাফিজ উল্লাহকে হত্যা করার হুমকি দেয়।

র‌্যাব-১৫ এর অভিযানে ১৪ জুন অপহরণকারী সুমন মুন্সিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ১৫ জুন র‌্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএন ও বন বিভাগের সমন্বয়ে রঙ্গিখালির দুর্গম পাহাড় থেকে অপহৃত হাফিজ উল্লাহকে উদ্ধার করা হয়। এসময় উদ্ধার হয় অস্ত্র, গুলি ও অপহরণের কাজে ব্যবহৃত অন্যান্য আলামতও।

অবশেষে, ২৭ জুন সন্ধ্যায় চক্রের অন্যতম মূলহোতা সিকদারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

‘পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না’

‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...