সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে মো. ইউনুস (২৭) নামে এক রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৩৩–৩৪ এর লাল কাইন্দা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মো. ইউনুস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প~২ ইস্ট’র বি-১ ব্লকের বাসিন্দা এজাহার হোসেনের ছেলে।

ঘটনার সময় তিনি কেন সেখানে গিয়েছিলেন তা জানা যায়নি। তবে মিয়ানমার সীমান্তে প্রায় সময় চোরাকারবারীদের দৌরাত্ম্য থাকে, আহত রোহিঙ্গা যুবকও কোনো চোরাইপণ্য পাচারে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯ টার কিছুক্ষণ পর তুমব্রুর সীমান্তঘেষা পশ্চিমকুল গ্রামে বাসিন্দারা ওপার থেকে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পায়, মানুষের চিৎকারের শব্দ শুনে এপার থেকে কয়েকজন স্থানীয় বাসিন্দা সীমান্তের কাটাতারের কাছে গেলে রোহিঙ্গা যুবক ইউনুছকে আহত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। এরপর তার অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মাসরুরুল হক সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে। অন্যরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...