রবিবার, ৩০ আগস্ট ২০২৬

আনোয়ারায় মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দৈনিক ইনফো বাংলা পত্রিকার আয়োজনে আনোয়ারায় মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার দোহা কনভেনশন হলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি ও আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম।প্রধান আলোচক ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক রূপন দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ পত্রিকার সংবাদদাতা ও আনোয়ারা উপজেলা ক্রীড়া একাডেমির সভাপতি হুমায়ুন কবির শাহ্ সুমন এবং আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি ও স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয়,সহ-সভাপতি ইকবাল বাহার,আনোয়ারা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এম নুরুল কবির।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে সচেতনতা ও সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।

এসময় বক্তারা দৈনিক ইনফো বাংলা’কে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...

দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে হতাশায় ট্রেনের নিচে আত্মহত্যা রাউজানের টিটু দাশের

দোকান ছিল; ব্যবসা করে এক ছেলে ও স্ত্রীকে নিয়ে শহরে মোটামুটি ভালোই চলছিল রাউজান নোয়াপাড়া এলাকার টিটু দাশের সংসার।এক সময় দোকানে বকেয়া এবং বেচা...