মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

উখিয়ায় বিরল প্রজাতির ১৪ ফুট দৈর্ঘ্যের বার্মিজ অজগর উদ্ধার ও অবমুক্ত 

অন্তর দে বিশাল, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির বার্মিজ অজগর (Burmese Python) উদ্ধার করেছে বন বিভাগ। সাপটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট এবং ওজন আনুমানিক ২৫ কেজি বলে জানা গেছে।

রোববার দিবাগত রাতে উখিয়া সদর বিটের কিল্লামোরা বাগানপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করেন বন বিভাগের সদস্যরা।

উদ্ধারকৃত অজগরটিকে সোমবার (২৩ জুন) দুপুরে দোছড়ি রিজার্ভ বনভূমিতে অবমুক্ত করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “উদ্ধারকৃত সাপটি বার্মিজ পাইথন, যা মানুষের জন্য ক্ষতিকর নয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও জানান, সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় প্রাকৃতিক ও নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সচেতনতা ও বন বিভাগের তৎপরতায় বিরল এই প্রজাতির অজগরটি নিরাপদে বনে ফিরতে পারলো।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বয়লার দুর্ঘটনায় প্রাণ গেল মিরসরাইয়ের যুবক ফরহাদের

রাজধানীর আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় বয়লার দুর্ঘটনায় গুরুতর আহত...

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই...

বিসিডিএস চট্টগ্রাম জেলা কমিটিতে সভাপতি হিসেবে আলমগীর নূরকে চায় সাধারণ ব্যবসায়ীরা

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলা শাখার...

৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩...

আরও পড়ুন

বয়লার দুর্ঘটনায় প্রাণ গেল মিরসরাইয়ের যুবক ফরহাদের

রাজধানীর আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় বয়লার দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের ফরহাদ হোসেন (৩৮) নামের এক যুবক। সোমবার (৬...

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব এর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ৪ এপ্রিল নগরের কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহার মিলনায়তনে অনুষ্ঠিত...

মহালছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মহালছড়ি ‘ক্রীড়া হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকালে...

তরুণরাই দেশকে বিশ্বমঞ্চে দাঁড় করাতে সক্ষম হবে: জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, তরুণরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তরুণদের যখন একসাথে খেলার মাঠে দেখি, তখন আমরা উজ্জীবিত হই।সোমবার (৬ এপ্রিল)...