চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা চট্টগ্রামে দাঁড়াল ছয়জনে।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সোমবার (২৩ জুন) মারা যাওয়া ব্যক্তিরা হলেন—কাজী আব্দুল আউয়াল (৮০), নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকার বাসিন্দা,রাবেয়া খাতুন (৯৫), চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গবাজার এলাকার বাসিন্দা।
এরা দুজনই নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন। তারা চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের এ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, ৭টি ল্যাবে পরীক্ষার পর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে—
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ল্যাবে ২ জন,এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ জন। এর মধ্যে—৬৯ জন চট্টগ্রাম নগরীর, ৯ জন বিভিন্ন উপজেলায় শনাক্ত হয়েছেন।
করোনা মোকাবিলায় সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, চট্টগ্রাম জেলার স্বাস্থ্য বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।
আর এইচ/
