শনিবার, ২২ আগস্ট ২০২৬

নারীকন্ঠের আয়োজনে জিনাত আজমের স্মরণসভা

‌’জিনাত আজম তাঁর রম্য লেখার জাদুতে পাঠককে মোহিত করে রাখতেন’

অনলাইন ডেস্ক

নারীকণ্ঠের উপদেষ্টা বিশিষ্ট নারী সংগঠক ও রম্যলেখক জিনাত আজম স্মরণে নারীকণ্ঠ আয়োজিত শোকসভায় বক্তারা বলেন, ‘চট্টগ্রামে রম্য রচনার জন্য তেমন কেউ ছিলো না। জিনাত আজম তাঁর রম্য লেখার জাদুতে পাঠককে মোহিত করে রাখতেন। এমন একজন মহান লেখক আর মহান মানুষের প্রস্থানে বিরাট এক শূন্যতার সৃষ্টি হলো। এ শূন্যতা কোনভাবে পূরণ হওয়ার নয়।’

গত ২০ জুন নারীকণ্ঠ কার্যালয়ে সদ্যপ্রয়াত নারীকণ্ঠের উপদেষ্টা, বিশিষ্ট নারী সংগঠক ও রম্যলেখক জিনাত আজম স্মরণে নারীকণ্ঠ আয়োজিত এই শোকসভার আয়োজন করা হয়।

নারীকণ্ঠের প্রধান সম্পাদক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নারীকণ্ঠের সম্পাদক শাহরিয়ার ফারজানা।
সভায় বক্তারা বলেন, ‘একজন জিনাত আজমের চলে যাওয়া মানে একটা প্রজ্জ্বলিত আলো নিভে যাওয়া। তাঁর সততা, সাহসিকতা, ন্যায়পরায়নতা, মানবতাবোধ অনেক মানুষের জন্য আদর্শ ও প্রেরণা হয়ে থাকবে।’

চট্টগ্রাম লেডিস ক্লাবের সেক্রেটারি বোরহানা কবির বলেন, ‘জিনাত আপার সাথে আমার পথচলার ৩০ বছরের স্মৃতি। এতটা গভীর ছিলো আমাদের সম্পর্ক, বিশ্বাসই করতে পারছি না আপা আমাদের মাঝে আর নেই।’
বোরহান কবিরের কণ্ঠে জিনাত আজমকে নিয়ে স্মৃতিকথা শুনে উপস্থিত কেউ কান্না থামাতে পারেননি।
শোকসভায় নারীকণ্ঠের উপদেষ্টা এলিজাবেথ আরিফা মুবাশশিরা বলেন, জিনাত আজমের একজন মহান লেখক আর মহান মানুষের প্রস্থানে বিরাট এক শূন্যতার সৃষ্টি হলো। এ শূন্যতা কোনভাবে পূরণ হওয়ার নয়।

সভার সভাপতি অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া বলেন, ‘জিনাত আজমকে হারানোর মধ্য দিয়ে আমরা থেকে একটা বটবৃক্ষ হারিয়েছি। মাথার উপর থেকে নির্ভরতার ছায়া হারিয়েছি। তাঁর মতো একজন সফল সংগঠক, একজন সুলেখক সবসময় জন্মায় না।’

সভায় জিনাত আজমের লেখা থেকে পাঠ ও তাঁকে নিয়ে স্মৃতিকথা তুলে ধরেন নারীকন্ঠের সম্মানিত উপদেষ্টা এবং সদস্যরা। এতে আরো উপস্থিত ছিলেন এলিজাবেথ আরিফা মুবাশশিরা, ফাতেমা জেবুন্নেছা, শামসুন নাহার আনোয়ার, জান্নাতুল ফেরদৌস, বিচিত্রা সেন, মহুয়া চৌধুরী, রোকসানা বন্যা, ফারহানা ইসলাম রুহি, শর্মিষ্ঠা চৌধুরী, কোহিনুর হোসাইন, মমতাজ আক্তার, নুরুন নেসা প্রমুখ।

উল্লেখ্য তিনি গত ১৪ জুন নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর জন্ম ১৬ মে। চট্টগ্রাম শহরের সাহিত্য অঙ্গনের অত্যন্ত পরিচিত এবং আলোকিত মুখ ছিলেন।

ভ্রমণকাহিনি, ছোটগল্প, প্রবন্ধ ও রম্যরচনায় সবখানে তাঁর বিচরণ ছিল স্বতঃস্ফূর্ত ও সাবলীল, তাঁর প্রকাশিত প্রথম বই রম্যগ্রন্থ ‘আমি তেলাপোকা বলছি’। ছোটগল্প সংকলন ‘অন্য আলোয় অন্য ভুবন’। ‘অন্তরে বাইরে অনিকেত প্রান্তরে’ ভ্রমণকাহিনি। ‘নজর আলীর সাতকাহন’ একটি রম্যগ্রন্থ।

তিনি দীর্ঘকাল চট্টগ্রাম লেডিস ক্লাবের সম্পাদিকা সভানেত্রীর দায়িত্বে ছিলেন, লেখিকা সংঘের সম্পাদিকা এবং সভানেত্রীর দায়িত্বে ছিলেন, ইনার হুইল ক্লাব আগ্রাবাদের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, চট্টগ্রামের নারীকন্ঠ পত্রিকার সম্মানিত উপদেষ্টা ছিলেন এবং চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য ছিলেন, মা ও শিশু হাসপাতাল, চমেক রোগী কল্যাণ সমিতি, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট, মহিলা ইসলামী পাঠাগারের প্রাক্তন সম্পাদিকাসহ বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি।

সাহিত্যকর্মী ও সমাসেবার স্বীকৃতি স্বরূপ তিনি বিভাগীয় সমাজকল্যাণ সংস্থার সমাজসেবা স্বর্ণপদক, মনিরুজ্জামান ইসলামাবাদী স্বর্ণপদক, রত্নগর্ভা মা স্বর্ণপদক, চট্টগ্রাম লেখিকা সংঘ ও লেডিস ক্লাবসহ বেশ কিছু পদকে ভূষিত হয়েছেন।

ইংল্যান্ড, জার্মানি, কানাডা, সিঙ্গাপুর, নেপাল, মালয়শিয়া, ভারত ও সৌদি আরব ভ্রমণের অভিজ্ঞতায় সমৃদ্ধ ছিলেন তিনি।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...