রবিবার, ১০ মে ২০২৬

বায়োজিদ লিংক রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় ফটিকছড়ির কিশোর নিহত

মো. মামুন উদ্দিন, চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের বায়োজিদ লিংক রোডে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় জুনায়েদ (১৭) নামের এক কিশোর  নিহত হয়েছেন। তিনি ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের  ফকিরহাট, কুম্বরপাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সীতাকুণ্ড থানাধীন বায়োজিদ লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা ৫নং ওয়ার্ডের ফকিরহাট রফিক সওদাগর বাড়ির মরহুম মো: জাফরের ছোট ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রি ছিল বলে জানা যায়।

জানা গেছে, শুক্রবার বিকেলে ফকিরহাট এলাকা থেকে তিন বন্ধু—জুনায়েদ, মোমিন ও মারুফ মিলে  মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম শহরে ঘুরতে বের হন। পথিমধ্যে বায়োজিদ  লিংক রোড এলাকায় পৌছালে পেছন থেকে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান জোনায়েদের মোটরসাইকেলকে ধাক্কা দেন। ঘটনাস্থলেই প্রাণ হারান জুনায়েদ। গুরুতর আহত অবস্থায় মোমিন ও মারুফকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান।তিনি বলেন, বিকেলে বায়েজিদ লিংক রোডে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি ঘটনার স্থানটি সীতাকুণ্ড থানায় পড়ায় তারাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত জুনায়েদ টাইলস মিস্ত্রি ছিলেন এবং পরিবারে উপার্জনের একমাত্র ভরসা ছিলেন। অল্প বয়সেই বাবাকে হারানো এই যুবক পরিবারের সকল দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।

স্থানীয়দের মতে, জুনায়েদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মা ও ছোট ভাই-বোনদের ভবিষ্যৎ নিয়ে এখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পেশওয়ারাইন রেস্টুরেন্টে জেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে আজ ১০ মে...

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার...

পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র...

আরও পড়ুন

কর্ণফুলী রক্ষায় মানুষের সামাজিক আন্দোলন সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে

চাঁটগিয়া সাংস্কৃতিক মেলার ২০ আসরে সাম্পান প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কর্ণফুলী চরপাথরঘাটা বড় সাম্পান সমিতি সমিতির মোজাম্মল মাঝি।  দ্বিতীয় হয়েছেন শিকল বাহার ওহিদিয়া কাশেম মাঝি৷...

চাক্তাইয়ে জিরার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বিক্রি, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম...

আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি-বাঙালিদের চিকিৎসাসেবা দিল ৫৭ বিজিবি

সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে চিকিৎসাবঞ্চিত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।রবিবার...

আলীকদমে ৩১ শয্যার হাসপাতালে হামের উপসর্গে শতাধিক রোগী ভর্তি

বান্দরবানের আলীকদমে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তিন গুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন।শুধুমাত্র হামের উপসর্গ নিয়েই...