চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরুং খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নানী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ জুন) দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট মানিকপুর গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অংশে এ ঘটনা ঘটে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে নিখোঁজ নানী শাহানু আকতারের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। এর প্রায় আরো এক ঘন্টা পর নাতনী মুনতাহারের (৭) মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানু আকতার ওই এলাকার বদিউল আলমের স্ত্রী এবং মুনতাহা মোহরম আলীর তৃতীয় মেয়ে।
এর আগে দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের ছমুরহাট সানিকপুর গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অংশে নানী হাসনু বেগম – নাতনি মুনতাহাকে খালে গোসল করাতে নিয়ে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানীও পানিতে ডুবে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির। তিনি বলেন, দুপুরে নানী আর নাতনি গোসল করতে গিয়ে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে আমরা গিয়ে নানী শাহানু আকতারের মরদেহ উদ্ধার করেছি। নিখোঁজ নাতনিকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এর প্রায় আরো এক ঘন্টা পর নাতনী মুনতাহারের (৭) মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নাতনি মুনতাহা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে নানি মুনতাহাকে নিয়ে খালে গোসল করতে গিয়েছিলেন। এসময় নাতনি মুনতাহা খালে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে নানিও পানিতে ডুবে যায়।
মাত্র ১০ দিন আগে একই ধুরুং খালের সুন্দরপুর অংশে আরেক শিশুর মৃত্যু ঘটে। একই খালে আবারও এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
চট্টগ্রাম নিউজ / এসডি/
