তেহরানের অভ্যন্তরে ইসরায়েলের সামরিক হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই হামলায় আইআরজিসির গোয়েন্দা উপপ্রধান হাসান মোহাক্কিক ও আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা মোহসেন বাঘেরীও প্রাণ হারিয়েছেন।
রোববার (১৫ জুন) ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম ও অন্যান্য সরকারি গণমাধ্যম।
তেহরানের অভ্যন্তরে এই হামলার বিষয়টি সরাসরি স্বীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে তেহরানে পেয়েছি।”
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়তে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।
আর এইচ/
