আগামী দিনে উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটিতে ত্যাগীদের বাদ দিয়ে কোনো পকেট কমিটি করা হলে তা মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে।
শনিবার (১৪ জুন) বিকেল ৪টায় বোয়ালখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ও পৌরসভা বিএনপির এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যেগ আয়োজিত র্যালী ও সমাবেশ বক্তারা এসব কথা বলেন।
এসময় বিগত দিনে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে বাদ দিয়ে জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বিএনপি নেতা আজম খাঁন, এস.এম সেলিম, আক্কাস খান, ইকবাল পাশা, আবু ছিদ্দিক, আরিফ চৌধুরী ছোটন, ইঞ্জিনিয়ার এস.এম তারেক, ওয়াহিদুল আলম, এম কপিল উদ্দিন, আব্দুল করিম, শেখ মনির উদ্দিন, মো.আবচার উদ্দিন, মো.কপিল, সোলায়মান মেম্বার, মো. ইউছুপ, শওকত আলী, আবুল বশর, সাইফুদ্দিন, নুরুল আবচার ফারুকী, মো. ইসমাইল, জানে আলম, মো. নজরুল, মো. খালেক, মফিদুল ইসলাম, শহীদুল্লাহ চৌধুরী মানিক, মীর ইলিয়াছ, মো. সাজ্জাদ, মো. আব্দুল মান্নান মনা, সায়েম উদ্দিন টিটু, মহসিন খোকন, ইব্রাহীম চৌধুরী মানিক, মো. ইব্রাহীম, ছাত্রদল নেতা আরমান, পারভেজ, জিকু, জাহেদ ও সাজ্জাদ।
আর এইচ/
