বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আলীকদমে ঝর্ণায় ২ পর্যটকের মৃত্যু,নিখোঁজ এক

বিপ্লব দাশ, লামা

বান্দরবানের আলীকদমে ঝর্ণার প্রবল পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্মৃতি আক্তার (২৪) নামে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে আলীকদমের তৈন খালের আমতলী ঘাট থেকে ওই পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার বাকি সাভার গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমানের মেয়ে।

পর্যটকরা জানান,১৯ জনের একটি দল আলীকদমের ক্রিস্টং পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলেন। সেখান থেকে ক্রিস্টং পাহাড় ও আশপাশে ঘুরে শামুক ঝরনা নামের একটি ঝিরি পার হওয়ার সময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। ঝরনাটি পার হওয়ার সময় প্রবল পানির স্রোতে তিনজন পর্যটক ভেসে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে তৈন খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল এসে আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ তিনজনের মধ্যে একজন নারী পর্যটক বলে নিশ্চিত করেছে পুলিশ।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির বলেন,সকালে তৈন খাল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজন পর্যটকের মরদেহ উদ্ধার করা হলেও আরও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারের কাজ চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি...

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

আরও পড়ুন

বোয়ালখালীতে খাল ভরাটের দায়ে একজনকে জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালি দিয়ে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে মোহাম্মদ সোহেল রানা (২৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...