বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফার হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে পিটার বাটলারের দল।

বৃহস্পতিবার (১২ জুন) ফিফার হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১২৮ নম্বরে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৭.৫৫।

গত ২৬ মে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার সময় বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে ১৩৩ নম্বরে অবস্থান করছিল। এরপর প্রথম ম্যাচে ৩৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করে আফঈদা-রূপনাদের নিয়ে গড়া বাংলাদেশ দল। পরের ম্যাচে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষেও ২-২ গোলে ড্র করে বাটলারের দল। র‍্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দুই দলের বিপক্ষে ড্র করাতেই এই উন্নতি হয়েছে বাংলাদেশের মেয়েদের।

গত ছয় বছরে এটিই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং। ২০১৯ সালে ১২৭ নম্বরে থাকা বাংলাদেশ সর্বনিম্ন অবস্থানে নেমেছিল ২০২২ সালে; ১৪৭ নম্বরে। আর দেশের নারী ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সেরা র্যাঙ্কিং ১০০। ২০১৩ ও ২০১৭ সালে এই অবস্থান ছুঁয়েছিল বাংলার মেয়েরা।

নারীদের র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে কোনো পরিবর্তব নেই। আগের মতোই যুক্তরাষ্ট্র শীর্ষে, স্পেন দ্বিতীয় ও জার্মানি তৃতীয়। তবে চার ধাপ এগিয়ে চারে উঠেছে ব্রাজিল। এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে জাপান, ৭ নম্বরে। নয়ে আছে দক্ষিণ কোরিয়া। আর মেসির দেশের মেয়েরা আছে ৩২ নম্বরে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...