বান্দরবানের লামা উপজেলায় সাদিয়া আক্তার (২৭) নামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) কক্সবাজার হাসপাতালে নমুনা পরীক্ষার সময় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সাদিয়া আক্তার লামা পৌরসভার ২নং ওয়ার্ডের নয়া পাড়া এলাকার মুজিবুর রহমানের মেয়ে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন লামা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত।
জানা গেছে,লামা উপজেলার এক শিক্ষার্থী চিকিৎসার জন্য লামা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে পরীক্ষা করার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়।খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাকে আইসোলেশনে রাখেন, যাতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না পড়ে।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত বলেন, করোনা আক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তাকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
