বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

যুক্তরাজ্যের লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল) উটার ভ্যান ভার্শের সাক্ষাৎ হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও উটার ভ্যান ভার্শের সাক্ষাৎ হয়।

সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে। তবে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস একটি সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই সফরে তাঁর বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুপুর ২টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং বিকেল সাড়ে ৫টায় কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

এর আগে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক বলেছিলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। অধ্যাপক ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।

রুহুল আলম সিদ্দিক আরও বলেছিলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর এবং বৈচিত্র্যময়। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই সফরকালে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করবেন। মানুষ ও পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আজীবন প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...