সোমবার, ২৭ জুলাই ২০২৬

শাহ আমানত বিমানবন্দরে বসানো হলো ‘হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট’

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় সতর্কতা হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে একাধিক স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য আন্তর্জাতিক আগমনী টার্মিনালে বসানো হয়েছে আধুনিক হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আগত যাত্রীদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে ‘নন-টাচ’ পদ্ধতিতে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া যাত্রীদের মধ্যে সংক্রমণ রোধে মাস্ক পরার ব্যাপারে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। বিমানবন্দরের স্পর্শকাতর স্থানগুলোতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে এবং স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও গ্লাভস সংরক্ষণ করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য নির্দেশনা প্রচারের জন্য টার্মিনাল জুড়ে বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...