শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওতে ছোট ভাই খুন, বড় ভাই ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) সকাল ১১টা ২০ মিনিটে কক্সবাজার সদর থানা এলাকা থেকে প্রধান আসামি মোঃ জসিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত মোরশেদ আলম (৪২) চান্দগাঁও থানার রাহাত্তারপুল কেবি আমান আলী রোডের হামিদ আলী মিস্ত্রীর বাড়ির বাসিন্দা। গত ৫ জুন সকাল ৯টা ১০ মিনিটে নিজ বাসার পুকুর পাড়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন তার বড় ভাই মোঃ জসিম (৪৭) এবং তার সঙ্গে থাকা আরও তিন সহযোগী। পরে হাসপাতালে নেওয়ার পথে মোরশেদের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী তানিয়া সুলতানা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু করা হয় চান্দগাঁও থানার মামলা নং-০৭, তারিখ ০৬/০৬/২০২৫, ধারা ৩২৩/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা এলাকা থেকে প্রধান আসামি মোঃ জসিমকে গ্রেপ্তার করে।পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি...

ক্রীড়াসংগঠক খুরশীদ ইরশাদ চৌধুরীর প্রথম মৃতু্যবার্ষিকী আগামীকাল

আগামীকাল শনিবার ৫ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা,ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক খুরশীদ...

চট্টগ্রামে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় নানা সাজে ভক্তদের অংশগ্রহণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত চট্টগ্রামে পরমেশ্বর...

আরও পড়ুন

বান্দরবানে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক

বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বান্দরবান সদর থানা পুলিশ। এ ঘটনায় গাড়ির চালক...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

কক্সবাজার শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার আইফোন, কয়েক ডজন ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জামসহ চীন ও তাইওয়ানের ছয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

চট্টগ্রামে সুড়ঙ্গপথে পালালো শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরের খুলশীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের...

আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি সরকার কোন বিশেষ গোষ্ঠী বা ধর্মের জন্য নয় সকল বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে কাজ...