সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়ল ৩০০ বছরের ঐতিহ্যবাহী বটগাছ

এইচ.এম আকতার মিয়া, মহেশখালী

 ‘কালবৈশাখী’র প্রবল দাপটে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট পুরাতন কবর স্থানে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরানো একটি ঐতিহাসিক বটগাছ উপড়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে।

গ্রামবাসীদের মতে, এই বটগাছটি শুধু একটি বৃক্ষ ছিল না; এটি ছিল গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং পরিচয়ের একটি জীবন্ত স্মারক। বহু পুরানো কাহিনী, এখানে বসবাস করতো হাজার হাজার চাম্বা বানর । বটগাছটির ছায়ায় বহু প্রজন্ম বেড়ে উঠেছে, অপরিচিত ব্যক্তি কে বাড়ির পরিচয় দেওয়ার একমাত্র ঠিকানা ছিল এই গাছ।

আজ সকালে প্রচণ্ড বাতাস ও বজ্রসহ ঝড় শুরু হলে গাছটি প্রথমে কিছুটা হেলে পড়ে এবং সকাল ১১ টার সময় গাছটি মাটিতে ভেঙে পড়ে যায়। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ আহত হয়নি, তবে এর বিশাল শাখাপ্রশাখায় কবর স্থানের কিছু গাইড ওয়াল ভেঙে যায়।

স্থানীয় মাস্টার শফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য গোলাম কাদের বলেন “এটি ছিল আমাদের গ্রামের একটি ঐতিহাসিক গর্ব। আমরা চাই এই গাছের ইতিহাস ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা হোক।

এমন ঐতিহ্যবাহী গাছের পতন শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক ক্ষতিও বয়ে এনেছে। স্থানীয়দের মধ্যে গাছটির স্মৃতিকে ধরে রাখার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছেে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৩৭ বছরের শিক্ষকতার শেষ দিনে সহকর্মী-শিক্ষার্থীদের সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক বিপুল চন্দ্র দে

বিদ্যালয়ের ফটক পেরিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ির পথে রওনা হলেন...

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও...

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায়...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায়...

চট্টগ্রামে সিএসসিআরে নার্স কাণ্ড, মায়ের ইনজেকশন পুশ করলেন নবজাত শিশুকে

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দকৃত ইনজেকশন নবজাতকের...

আরও পড়ুন

রাউজানে ইটবোঝাই ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার...

মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কনটেইনারবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন।এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সাইফুল ইসলাম (৩৫)...

খাগড়াছড়িতে গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শুরু হয়েছে ‘গিরি মৈত্রী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের ১২টি দল এ টুর্নামেন্টে অংশনে।বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা...

খাগড়াছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব, ৬ মাসে উপসর্গ নিয়ে হাসপাতালে ১০৭ জন

পাহাড়ি জেলা খাগড়াছড়িতেও বাড়ছে হামের প্রাদুর্ভাব। জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে বর্তমানে ভর্তি রয়েছে চার শিশু। মাটিরাঙ্গা, দীঘিনালা ও খাগড়াছড়ি সদর উপজেলায় তুলনামূলক...