বুধবার, ২২ জুলাই ২০২৬

হোয়াটসঅ্যাপ আজই বন্ধ হয়ে যেতে পারে আপনার ফোনে!

অনলাইন ডেস্ক

এবার গ্রাহকদের তথ্য-উপাত্তের নিরাপত্তার স্বার্থে আরও একবার বড় সিদ্ধান্ত নিলো হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিচ্ছে বেশ কিছু পুরোনো মডেলের মোবাইল ফোনে তাদের পরিষেবা। এর আগে মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও, পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৩১ মে) মেটার পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, ১ জুন ২০২৫ থেকে অ্যানড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সন ও iOS ১৫ এবং তার নিচের ভার্সন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। আপনার শখের মুঠোফোনটি এই তালিকায় নেই তো? চলুন দেখে নেওয়া যাক:

যেসব মডেলে হোয়াটসঅ্যাপ আর চলবে না-

আইফোন ৫এ

আইফোন ৬

আইফোন ৬ প্লাস

আইফোন ৬এস

আইফোন ৬এস প্লাস

আইফোন এসই (ফার্স্ট জেনারেশন)

স্যামসাং গ্যালাক্সি এস৪

স্যামসাং গ্যালাক্সি নোট ৩

সনি এক্সপেরিয়া জেড১

এলজি জি২

হুয়াওয়ে অ্যাসেন্ড পি৬

মোটো জি (প্রথম প্রজন্ম)

মটোরোলা Razr HD

মোটো ই (২০১৪)

তবে ফোন বদলানোর আগে অবশ্যই দেখে নিন সফটওয়্যার আপডেটের কোনো অপশন রয়েছে কি না। যদি থাকে, তবে iOS ১৫.১ বা Android ৫.১ ও তার ওপরের ভার্সন আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, সুরক্ষিত ডেটা রাখতে ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের আপডেট চালানো হয়। আর যেসব ফোনে এই আপডেট আর পাওয়া যাচ্ছে না, সেসব ফোনে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের ৫১তম সভাপতি আকিব, সেক্রেটারি মাহি

রোটারির যুব সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং এর ২০২৬-২৭ রোটারি বর্ষের ৫১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন রোটার‍্যাক্টর আশরাফুল হক আকিব আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন...

ঈদগাঁওতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

বিভিন্ন সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে উদযাপিত হয়েছে কক্সবাজারের ঈদগাঁও ব্লাড ব্যাংক ও ঈদগাঁও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ প্রতিষ্ঠাবার্ষিকী।১৫ মে শুক্রবার স্থানীয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে...