সোমবার, ২৭ জুলাই ২০২৬

বৈরি আবহাওয়ায়

ঢাকার বদলে চট্টগ্রামে নামল ৪ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিরূপ আবহাওয়ার কারণে ঢাকার বদলে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে নেমেছে ভিন্ন জায়গা থেকে আসা চারটি ফ্লাইট।

শনিবার (৩১ মে)  বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে শাহ আমানত বিমানবন্দরে নামে এসব ফ্লাইট। সবগুলো ফ্লাইটেরই গন্তব্য ছিল ঢাকায়।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল  বলেন, খারাপ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে। আবহাওয়া ভালো হবার পর এসব ফ্লাইট ঢাকার উদ্দেশে ছাড়বে।

বিকাল ৪টা ৩৩ মিনিটে এয়ার অ্যারাবিয়ার শারজাহ থেকে আসা একটি ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে নামে। এর আগে বিকাল ৪টা ৩২ মিনিটে এয়ার এস্ট্রার কক্সবাজার থেকে ঢাকামুখী ফ্লাইটটি চট্টগ্রামে নামে।কয়েক মিনিটি পর ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহী থেকে ঢাকাগামী বিমানটি নামে বিকাল ৪টা ৪৭ মিনিটে।এছাড়া সৈয়দপুর থেকে ঢাকামুখী ইউএস বাংলার ফ্লাইটি চট্টগ্রামে নেমেছে বিকাল সোয়া ৫টায়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...