রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

বিএনপি’র আলোচনা সভায় খালেদা জিয়া

“সার্বভৌমত্ব আজও চ্যালেঞ্জের মুখে”

চট্টগ্রাম নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, “যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ উৎসর্গ করেছিলেন, সেই গণতন্ত্র আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে।” তিনি আশা প্রকাশ করে বলেন, “খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবো—এটাই হোক জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার।”

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন।

বেগম জিয়া বলেন, “প্রতিবছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারের জন্য এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে আসে। শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই এই দিনে বেদনার্ত ও অভিভাবকহীন হয়ে পড়ে। বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে এ দেশের ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন।”

তিনি আরও বলেন, “একজন সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক হিসেবে শহীদ জিয়া চট্টগ্রামেই নিজের জীবন উৎসর্গ করেন। তিনি ছিলেন এ দেশের গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বনির্ভরতা এবং জাতীয়তাবাদী দর্শনের এক অনন্য রূপকার।”

খালেদা জিয়া বলেন, “আমরা চাই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে হবে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাই—এ লক্ষ্য পূরণে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুন।”

শেষে তিনি বলেন, “সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন, সেই পথেই আমরা চলতে চাই। এই রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি...

অ্যামোনিয়া সংকটে বন্ধ হলো ডিএপি সার কারখানা

অ্যামোনিয়া সংকটের কারণে  আনোয়ারা উপজেলায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

আরও পড়ুন

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু হয়। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু...