চন্দনাইশে দোহাজারী পৌর সদরের বারুদখানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও ৩ টি মোবাইলসহ এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
আটক ছাত্রলীগ কর্মী ওই এলাকার আবু তালেবের ছেলে মো: সাকিব ইমাম (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি মোঃ নুরুজ্জামান জানান, আটককৃতকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর এইচ/
