শনিবার, ৯ মে ২০২৬

লোহাগাড়ায় চলন্ত ট্রেনে লাফ দিয়ে প্রবাসীর আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পরিবারে অশান্তির জের ধরে চট্টগ্রাম কক্সবাজার রেললাইনের লোহাগাড়া এলাকায় চলন্ত ট্রেনে লাফ দিয়ে বাদশা মিঞা (৫৫) নামের এক প্রবাসী আত্নহত্যা করেছে।

সোমবার (১৯ মে) দুপুর ২ টার সময় উপজেলার আধুনগর স্টেশনের পাশে রশিদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজিদার পাড়া এলাকার মৃত রজিউল্লাহর পুত্র বাদশা মিঞা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন।

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। কিছুদিন যাবৎ পরিবারে অশান্তি চলছিল। এই অশান্তি থেকেই মূলত এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্র বলছে, বাদশা মিঞা হঠাৎ দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে লাফ দিলে শরীর কেটে দুই টুকরো হয়ে একটি অংশ ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।

এ বিষয়ে লোহাগাড়া স্টেশন মাষ্টার দিদার হোসেন জানান, লোকটি ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিষয়টি কক্সবাজার রেলওয়ে পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে লাশ উদ্ধার করেছেন।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

আরও পড়ুন

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহতদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের তিন শিশু কন্যা। শনিবার (৯ মে) সকালে উপজেলার...

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করা...